|
আরফান-মিলির 'ব্লাড কানেকশন'
নতুন সময় প্রতিবেদক
|
![]() আরফান-মিলির 'ব্লাড কানেকশন' এ নিয়ে পর পর তিন বার মিসক্যারেজ হয়েছে, ডাক্তার বলেছে "রিমা মা হবার ক্ষমতা হারিয়ে ফেলেছে"। তাই আসিফ সন্তানের স্বাদ পাবার জন্যে, টেস্টটিউবের মাধ্যমে সন্তান জন্ম দেয়। আর এ কারণে রিমার আসিফকে বেশি অপছন্দ/ঘৃণা করে। রিমা মনে করে, টেস্টটিউব এর মাধ্যমে সন্তান জন্ম দেয়া পাপ। তাই রিমা আসিফকে সম্পূর্ন দোষারোপ করে। আসিফের সাংসারিক জীবনে অশান্তি বাড়তে থাকে। এরকমই এগিয়ে যাওয়া গল্পে নির্মাণ হয়েছে নাটক ‘ব্লাড কানেকশন’। গল্পটি রচনা করেছেন এ প্রজন্মের তরুণ নাট্যকার সজিবুর রহমান পিন্টু, পরিচালনা করেছেন বর্তমান সময়ের অন্যতম একজন তরুণ নির্মাতা এস,আই, সোহেল। নাটকটিতে অভিনয় করেছেন, আরফান আহমেদ, ফারহানা মিলি,রোজি সিদ্দিকী, এথেনা অধিকারী,বাপ্পি আশরাফ, মাহফুজ এবং পিন্টু। নির্মাতা জানান, নাটকটি শিঘ্রই একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
