ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাড়ে ৬ কোটি টাকায় রক্ষা পাবে হাজার বিঘা জমি
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 6:10 PM

সাড়ে ৬ কোটি টাকায় রক্ষা পাবে হাজার বিঘা জমি

সাড়ে ৬ কোটি টাকায় রক্ষা পাবে হাজার বিঘা জমি

রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নে ঘাঘট নদীর ডান তীরে নির্মাণ করা হচ্ছে ৬০০ মিটার প্রতিরক্ষা বাঁধ। এতে ব্যয় হবে সাড়ে ছয় কোটি টাকা। বাঁধ নির্মাণ কাজ শেষ হলে ভাঙন রোধসহ হাজার বিঘা জমি নদীগর্ভে বিলীন হওয়া থেকে রক্ষা পাবে।

আজ বিকেলে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ।

এ উপলক্ষে খলেয়া ইউনিয়নের বিড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, সরকার নদী রক্ষায় বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। বিশেষ করে কৃষি নির্ভর উত্তরাঞ্চলের জনজীবন রক্ষায় নদী খনন, বাঁধ নির্মাণ, বালু তোলা বন্ধসহ দীর্ঘ মেয়াদি টেকসই উন্নয়ন প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ বলেন, ঘাঘট নদীর ডান তীরে ৬০০ মিটার প্রতিরক্ষা বাঁধ নির্মাণ শেষ হলে এখানকার মানুষ উপকৃত হবে। নদীভাঙন রোধসহ শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি, বসতবাড়ি রক্ষা পাবে। এ বছরের মধ্যেই তিন ধাপে বাঁধ নির্মাণের কাজ শেষ করা হবে। প্রায় সাড়ে ছয় কোটি টাকার এ কাজে কোনো ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি, পানি উন্নয়ন বোর্ডের রংপুর পওর সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুস শহীদ, নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, খলেয়া ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম লাভলু প্রমুখ।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status