ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিজয় দিবসে চালু মেট্রোরেল
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 6:00 PM

বিজয় দিবসে চালু মেট্রোরেল

বিজয় দিবসে চালু মেট্রোরেল

চলতি বছরের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মেট্রোরেলের প্রথম সেকশন দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু করা হবে বলে আশা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার রাজধানীর দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেলের ডিপো পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি। এ সময় মেট্রোরেল প্রকল্পের এমডি এমএএন সিদ্দিকসহ প্রকল্পের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা আশা করছি মহান বিজয় দিবসে আগারগাঁও থেকে উত্তরা রুটে মেট্রোরেল চালু করতে পারবো। আমাদের দেশি ও বিদেশি এক্সপার্টরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। করোনার মধ্যেও সবাই কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত অংশের মোট দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিলোমিটার। এ পথে স্টেশন রয়েছে নয়টি। ১১ দশমিক চার কিলোমিটার ভায়াডাক্ট দৃশ্যমান।

মেট্রোরেল প্রকল্পটি বাস্তবায়ন করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এমএএন সিদ্দিক বলেন, স্বাধীনতার ৫০ বছরপূর্তি উদযাপন বর্ষের ২০২১ সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশে প্রথম মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে প্রকল্পের কাজ। করোনা সংকট না থাকলে কাজের অগ্রগতি আরো বাড়তো।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status