ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঠোঁটের রং বলে দেবে আপনার স্বাস্থ্যের অবস্থা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 5:45 PM

ঠোঁটের রং বলে দেবে আপনার স্বাস্থ্যের অবস্থা

ঠোঁটের রং বলে দেবে আপনার স্বাস্থ্যের অবস্থা

সুন্দর ঠোঁট পেতে কে না চায়! তবে জানেন কি, ঠোঁটের রং থেকে আমাদের শরীরের ভিতরে ধীরে ধীরে বাড়তে থাকা নানা সমস্যার লক্ষণগুলো আগাম বোঝা সম্ভব। অর্থাৎ ঠোঁটের রং বলে দেবে আপনার স্বাস্থ্যের অবস্থা। চলুন তবে জেনে নেয়া যাক কোন রঙের ঠোঁট কোন শারীরিক সমস্যার লক্ষণ সে সম্পর্কে-

গোলাপি ঠোঁট
গোলাপি রঙের ঠোঁট শুধু যে দেখতেই সুন্দর তা নয়, এই রঙের ঠোঁট আসলে সুস্বাস্থ্যেরই ইঙ্গিত দেয়।

সাদা বা ফ্যাকাশে ঠোঁট
ঠোঁটের রঙ যদি সাদা বা ফ্যাকাশে ধরনের হয়, সেক্ষেত্রে তা রক্তাল্পতার লক্ষণ হতে পারে। চিকিৎসকের পরামর্শ মেনে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া উচিত।

ঠোঁটে গাঢ় লাল বা কালো ছোপ
যদি এমনটা দেখেন, সেক্ষেত্রে বুঝতে হবে শরীরে প্রয়োজনীয় পুষ্টির যথেষ্ট ঘাটতি হয়েছে। মাত্রাতিরিক্ত শারীরিক-মানসিক চাপের ফলেও এমনটা হতে পারে। এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন। সঙ্গে মাছ, ভাত, আলু, গাজর, আমন্ড ইত্যাদি পুষ্টিকর খাবার-দাবার নিয়মিত খেতে হবে।

গাঢ় লাল ঠোঁট
লিভার, প্লীহা বা স্প্লিনের সমস্যা হলে, শরীর মাত্রাতিরিক্ত গরম হয়ে উঠলে ঠোঁটের রং গাঢ় লাল হয়ে যেতে পারে। ঘন ঘন বুক জ্বালা, অ্যাসিডিটির মতো সমস্যার ক্ষেত্রেও এই লক্ষণ প্রকাশ পায়।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status