ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
আ'লীগের বিদ্রোহী প্রার্থী বিপ্লবকে দলীয় পদ থেকে অব্যাহতি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 January, 2021, 6:16 PM

আ'লীগের বিদ্রোহী প্রার্থী বিপ্লবকে দলীয় পদ থেকে অব্যাহতি

আ'লীগের বিদ্রোহী প্রার্থী বিপ্লবকে দলীয় পদ থেকে অব্যাহতি

নাটোরের গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লবকে তার সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। দলের সিদ্ধান্ত উপক্ষো করে মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করায় দল থেকে অব্যাহতি দেয়া হয় তাকে। ১ জানুয়ারি শুক্রবার এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান স্বাক্ষরিত 'অব্যাহতিপত্রে’ উল্লেখ করা হয়েছে- বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারা (ঞ) উপধারার বিধান মোতাবেক গত ২৮ ডিসেম্বর ২০২০ তারিখে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার সিদ্ধান্ত মোতাবেক পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত এবং পৌর আওয়ামী লীগের কমিটিরি সুপারিশ অনুযায়ী ১ জানুয়ারি ২০২১ থেকে গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয় তাকে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি তথ্যটি নিশ্চিত করে বলেন, অব্যাহতিপত্রটি ইতোমধ্যে দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, দলের কেন্দ্রীয় কমিটির (নাটোর জেলার দায়িত্বপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া প্রসঙ্গে মেয়র প্রার্থী মো. আরিফুল ইসলাম বিপ্লব মুঠোফোনে বলেন, অব্যাহতিপত্র হাতে না পাওয়ায় তিনি কোনো মন্তব্য করতে চাননি।

দলীয় সূত্রে জানা গেছে, গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুইবার নির্বাচিত মেয়র মো. শাহনেওয়াজ আলীকে দলীয় মনোনয়ন (নৌকা) দেয়া হয়। কিন্তু দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম (নারকেল গাছ) বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছেন।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status