ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইসলামের জন্য শেখ হাসিনা যা করছেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 2 January, 2021, 5:05 PM

ইসলামের জন্য শেখ হাসিনা যা করছেন

ইসলামের জন্য শেখ হাসিনা যা করছেন

ইসলামের জন্য শেখ হাসিনা যা করছেন তা অন্য কোনো রাষ্ট্র প্রধানরা করেননি। বর্তমান সরকার ইসলামের জন্য যা করছে তা ধর্ম সমর্থন করে। ধার্মিক মানুষের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত শুক্রবার সন্ধ্যায় জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্জ্ব ফরিদুল হক খান দুলাল বিশাল গণ সংবর্ধনা অনুষ্ঠানে এ সব কথা বলেন।

তিনি আরো বলেন সারাদেশে ৫৭০টি মডেল মসজিদ নির্মাণ চলমান রয়েছে। কওমী মাদ্রাসার উন্নয়নেও কাজ করছেন প্রধানমন্ত্রী। অথচ যার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিতি করিয়েছে,তাকে নিয়ে কথা বলায় আমরা কস্ট পেয়েছি। তবে ভুল বুঝাবুঝির অবসান হয়েছে।

তিনি বাংলার জনগণের সুখ শান্তি কামনায় আগামী দিনে সকলকে নিয়ে একসাথে কাজ করে বাধাঁ বিদ্বেষ ভুলে গিয়ে দেশকে উন্নত দেশে পরিনত করতে প্রতি নিয়তই প্ররিশ্রম করে যাচ্ছেন।

গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরি ইদগাহ মাঠে বিশাল গণ সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমীন চাঁন।

গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাওলানা মোশাররফ হোসাঈনের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাসের বাবুল, উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি সাইফুল ইসলা বাবু,গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ হারুনুর রশীদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এতে উপজেলা,ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী অংশ নেয়।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status